বাচ্চাদের ফিডিং বোতলের অপকারিতা ।। দুধের বোতলের কুপ্রভাব ।। ফিডারে খাওয়ার ক্ষতি ।। দুধের বোতল ক্ষতিকারক
বাচ্চাদের ফিডিং বোতলের অপকারিতা ।। দুধের বোতলের কুপ্রভাব ।। ফিডারে খাওয়ার ক্ষতি ।। দুধের বোতল ক্ষতিকারক
ছোটবেলায় আমাদের অনেকেরই দুধের বোতলে দুধ খাওয়ার কথা মনে আছে। কোন ছোট বাচ্চাকে দুধের বোতলে দুধ খাওয়ার ঘটনা মাঝেমধ্যেই আমাদের নজরে আসে। বর্তমানের কতগুলি সমীক্ষা অনুযায়ী বাচ্চাদের ফিডিং বোতল এর ওপর ক্ষতিকারক দিক সামনে এসেছে। তাহলে আমরা বাচ্চাকে ফিডিং বোতলে খাবার খাওয়াচ্ছি না বিষ খাওয়াচ্ছি?
এক অন্য ধরণের চাষ মাইক্রোগ্রীন || ঘরের কোনে চাষ
![]() |
দুধের বোতল ক্ষতিকারক |
ক্ষতিকারক দিক
সাধারণত ডাক্তারেরা বরাবরই বোতলে করে খাবার খাওয়াতে বারণ করেন। বাচ্চাদের দুধের বোতলে যেগুলো হাটে বাজারে কিনতে পাওয়া যায় তাতে বিসফেনোল নামে এক ধরনের যৌগের উপস্থিতি লক্ষ করা গেছে। যা থেকে হতে পারে ক্যানসার। এছাড়া ফিডিং বোতলগুলো প্লাস্টিকের এগুলো পেট্রোলিয়াম জাত এবং পলিকার্বনেট জাতীয় উপাদান দিয়ে তৈরি। ব্যাপারটা যা হয় টা হলো গরম দুধ বোতলে ঢালবার পরে বোতলের শরীর থেকে বেরিয়ে আসে বিশফেনোল নামক যৌগ, যা দুধে মিশে যায় এবং দুধকে করে তোলে বিষাক্ত। তাই এই পলিকার্বনেট যুক্ত ফিডিং বোতলগুলো নিষিদ্ধ করার কথা ভাবছে কেন্দ্রীয় সরকার।উন্নত দেশগুলিতে নিষিদ্ধ
ইংল্যান্ড, আমেরিকা, কানাডা সোহো পৃথিবীর বহু দেশে এইসব বোতল পুরোপুরিভাবে নিষিদ্ধ। এছাড়া যেগুলো চালু আছে সেগুলোর দ্বারা শিশুদের যাতে কোনো ক্ষতি না হয় সেদিকটা দেখতে সরকার ভালোরকমের তৎপর।![]() |
বাচ্চাদের ফিডিং বোতলের অপকারিতা
|
চলুন দেখে নিই মানুষ মোটা হয় কেন, মোটা হওয়ার কারণ
এছাড়া মাইক্রোঅর্গান নামে এক ধরনের জীবাণুর উপস্থিতি ফিডিং বোতল গুলোতে লক্ষ্য করা যায়। সাধারণত উন্নত দেশগুলিতে ফিডিং বোতল গুলো একবারই ব্যবহার করা হয় না, কিন্তু আমাদের ভারতের মতো উন্নয়নশীল দেশে বাচ্চাদের ফিডিং বোতল গুলো পুনর্ব্যবহৃত হয় অর্থাৎ বাচ্চাদের ফিডিং বোতলগুলো বাচ্চাদের দুধ খাওয়ানোর পরে সেগুলো কে ধোয়া হয়, পরে আবার দুধ খাওয়ানো হয় আবার ধোয়া হয়, এই পদ্ধতিতেই ভারতে বোতলগুলো ব্যবহৃত হতে থাকে। মাইক্রোঅরগানিজম ব্যাকটেরিয়া বোতলের ঘাড়ে এবং টিপে লেগে থাকে যা বাচ্চাদের জন্য ক্ষতিকারক এই মাইক্রোঅরগানিজম উপস্থিতি থাকার ফলে বাচ্চাদের ডায়রিয়ার মতো অসুখ হতে পারে এবং এই ব্যাকটেরিয়ার বাচ্চাদের শরীরে প্রবেশ দির্ঘায়ীত হয় যদি সেগুলোর পুনর্ব্যবহার করতে থাকে। অর্থাৎ যতবার আপনি একখানা ফিডিং বোতল দিয়ে বাচ্চাকে দুধ খাওয়াবেন ততদিন পর্যন্ত মাইক্রোঅরগানিজম ব্যাকটেরিয়া টি বাচ্চার শরীরে প্রবেশ করতে থাকবে।
![]() |
| দুধের বোতলের ক্ষতিকারক দিক নির্ধারণ |
আপনি কি জানেন সমুদ্রের জল লবনাক্ত কেন? সমুদ্রের জলে লবন কেন? সমুদ্রের জল নোনা কেন?
সরকারি কিছু আইন
ভারত সরকারের ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডস বি আই এস এর পক্ষ থেকে জানানো হয়েছে বাজারে যেসব দুধের বোতল কিনতে পাওয়া যায় সেগুলো অত্যধিক পরিমাণে বিসফেনোল থাকে এবং এসব বোতল কে নিষিদ্ধ করার কথা ভাবছে সরকার। রেগুলেশন অফ প্রোডাকশন এন্ড সাপ্লাই এর আই এম এস 2003 1 অ্যাক্ট দ্বারা বলা হয়েছে ফিডিং বোতল গুলো কোনরকম প্রচার বা সেগুলো ব্যবহারে জনগণকে উৎসাহিত করা যাবে না। কারণ ফিডিং বোতল গুলো দ্বারাড়া বাচ্চাদের মারাত্মক অসুস্থ তার লক্ষণ প্রকাশ পেয়েছে। এছাড়া অধিক বিসফেনল যা বাচ্চার শরীরের পক্ষে ক্ষতিকারক সেগুলিকে নিষিদ্ধ করে কম বিসফেনল যুক্ত দুধের বোতল রাখতে চাইছে সরকার যা বাচ্চাদের শরীরে কোনোরকম কুপ্রভাব ফেলবে না।![]() |
বাচ্চাদের ফিডিং বোতলের অপকারিতা |
জনগণের সাথে ভাঁওতা লাইফবয় সোপ ব্যানড/ লাইফবয় সাবান পশুদের সাবান / লাইফবয় সাবান নিষিদ্ধ
উপযোগী বিকল্প ব্যাবস্থা
এক্ষেত্রে ফিডিং বোতল এর সবচেয়ে ভাল বিকল্প হলো চামচে ঝিনুকের একসময় দিদা ডাকুমারা স্টিলের চামচ বা ঝিনুক ব্যবহার করত। কিন্তু সময়ের সাথে সাথে সেগুলো ব্যবহার উঠে যাচ্ছে এবং আজকালকার মায়েদের রেডিমেড সলিউশন হয় উঠছে এই ফিডিং বোতল গুলো। সে ক্ষেত্রে সবচেয়ে সহজ ও বুদ্ধিদীপ্ত ব্যাপার হল বাচ্চাকে জন্মের প্রথম সমাজ মায়ের বুকের দুধ ছাড়া বাইরের দুধ না খাওয়ানো। কারো যদি মা না থাকে বা পর্যাপ্ত পরিমাণে মায়ের দুধ না থাকে সেক্ষেত্রে স্টিলের চামচ ব্যবহার করা যেতে পারে। তাহলে মোটামুটি এ সমস্যার অনেকটাই সমাধান সম্ভব হবে।তথ্যগুলি ইন্টারনেট এবং ম্যাগাজিন দ্বারা সংগৃহিত
সমস্ত ছবি ইন্টারনেট থেকে সংগৃহিত




মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন
DEAR READERS, ANY SUGGETION FOR THIS BLOG AND ANY KIND OF POST, PLEASE COMMENT. BECAUSE YOUR VALUABLE COMMENT WILL BE TAKEN HAPPILY. IF YOU HAVE ANY DOUBT PLEASE LET ME KNOW.