বৃষ্টির জল সংরক্ষণ পদ্ধতি

         বৃষ্টির জল সংরক্ষণ পদ্ধতি বৃষ্টির জল সংরক্ষণের কি ও কেন বৃষ্টির জল সংরক্ষণের উদ্দেশ্য বৃষ্টির জল সংরক্ষণ  প্রজেক্ট                                      Rain Water Harvesting

 জল  সংকট  আমাদের দেশ সহ সারা বিশ্ব 

 জলের অভাব আমরা প্রত্যেকেই প্রত্যক্ষ বা পরোক্ষভাবে অনুভব করছি বা অনুভব না করতে পারলেও খবরের কাগজে টেলিভিশনে সংবাদমাধ্যমে, সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন জায়গায় জল সংকটের খবর আমরা শুনছি।  তাই আমাদের উচিত জল সম্পর্কে সচেতন থাকা কারণ খাবার দাবার ছাড়া আমরা তাও কিছুদিন বেঁচে থাকতে পারি কিন্তু জল ছাড়া আমরা এক মুহূর্ত বেঁচে থাকতে পারবো না। আমরা সাধারণত পানের  জন্য যেই জল ব্যবহার করি অর্থাৎ পানীয় জল তা আসলে ভূগর্ভের জল, ভূগর্ভের জল অতিরিক্ত ব্যবহারের ফলে তা নিঃশেষ হয়ে আসছে এবং শুধু তাইনা ভূগর্ভের বেশি গভীর স্তর থেকে যখন আমরা জল উত্তরণের চেষ্টা করছি তখন সে জলের সাথে আর্সেনিক সহ বিভিন্ন যৌগ উঠে আসছে যার ফলে আমরা জল বাহিত কঠিন ব্যধিতে আক্রান্ত হচ্ছি।

                              

বৃষ্টির জল সংরক্ষণ পদ্ধতি বৃষ্টির জল সংরক্ষণের কি ও কেন বৃষ্টির জল সংরক্ষণের উদ্দেশ্য বৃষ্টির জল সংরক্ষণ  প্রজেক্ট Rain Water Harvesting
জল সংকটের কবলে কৃষি

মানুষের দ্বারা সংগঠিত জল অপচয়

 আসলে জল যত নাম্বার ব্যবহার করি তার থেকে বেশি অপচয় করি মাঝেমধ্যেই স্কুল-কলেজে বিভিন্ন অফিসে রাস্তাঘাটে একাধিক জায়গায় আমরা দেখি জলের অপব্যবহার জলের অপচয় কি করে খোলা অবস্থায় কল থেকে জল পড়ে যাচ্ছে শুধু তাই না অনেক জায়গায় কোলে ট্যাপ আটকানোর ব্যবস্থা নেই সেখানে অঝোরে জল অপচয় হচ্ছে আশেপাশের মানুষজন তো দূরের কথা স্থানীয় প্রশাসন বা কর্তৃপক্ষের এ ব্যাপারে হুঁশ নেই। বিভিন্ন সমীক্ষার মাধ্যমে এ তথ্য উঠে আসছে যে আগামী কয়েক বছর গুলিতে জলের সংকট মারাত্মক আকার ধারণ নেবে এবং জলের জন্য পৃথিবীর বিভিন্ন দেশে যুদ্ধ পর্যন্ত লেগে যেতে পারে। তাই আমাদের এখনই উচিত জল সম্পর্কে সবচেয়ে বেশি সচেতন থাকা এবং জলের অপচয় বন্ধ করা আর বৃষ্টির জল সংগ্রহ করা।


                    
বৃষ্টির জল সংরক্ষণ পদ্ধতি বৃষ্টির জল সংরক্ষণের কি ও কেন বৃষ্টির জল সংরক্ষণের উদ্দেশ্য বৃষ্টির জল সংরক্ষণ  প্রজেক্ট Rain Water Harvesting
পানীয় জলের সমস্যা 


 বৃষ্টির জল সংগ্রহ করার পদ্ধতি:

 অনেক পদ্ধতিতে আমরা বৃষ্টির জল সংরক্ষণ করতে পারি। হাতের কাছে তেমন কিছু প্রযুক্তির সাহায্য যখন পাওয়া যাচ্ছে না, তখন বৃষ্টির সময় ঘরের চাল পরিষ্কার করে নিচে পাত্র ধরে জল সংগ্রহ করা যায়। সে জল খেয়ে ঘরের বিভিন্ন কাজে ব্যবহার করা যেতে পারে, তা ছেঁকে, ফুঁটিয়ে, পানীয় জল হিসেবে ব্যবহার করা যায়। যেখানে কৃষিকাজ চলে সেখানে জমিতে ফসলের জন্য বৃষ্টির জল ধরে রাখা হয়। খাল বিল পুকুর জলাশয় সংস্কার করে তাতে এই জল ধরে রাখা সম্ভব ছোট বাঁধ নির্মাণ করেও বৃষ্টির জল ধরে রাখা যায়। তবে বড় বাঁধ বন্যা ও নানা বিপর্যয় ডেকে আনে। শহরে পিভিসি পলিমারের তৈরি পাইপ ব্যবহার করে বৃষ্টির জল সংরক্ষণ করা হয় ও সেই জল ওয়াটার ট্যাঙ্ক ভর্তি করে তার বিভিন্ন কাজে ব্যবহার করা হয়। ব্যবহারের আগে তাতে ব্লিচিং পাউডার দিয়ে পরিশ্রুত করে নেওয়া হয়, পানীয় জল হিসেবেও তা ব্যবহার করা যেতে পারে এছাড়াও ছাদের মধ্যে বিভিন্নভাবে বৃষ্টির জল কে সংরক্ষিত করে সেই জল ব্যবহার করা সম্ভব।

                                    
বৃষ্টির জল সংরক্ষণ পদ্ধতি বৃষ্টির জল সংরক্ষণের কি ও কেন বৃষ্টির জল সংরক্ষণের উদ্দেশ্য বৃষ্টির জল সংরক্ষণ প্রজেক্ট Rain Water Harvesting ঘরোয়া পদ্ধতিতে বৃষ্টির জল সংরক্ষণ
 বৃষ্টির জল সংরক্ষণ 


খাল বিল পুকুর সংস্কারের মাধ্যমে বৃষ্টির জল কে সংরক্ষিত করে ভূগর্ভে পাঠিয়ে আমরা পরিবেশকে সুস্থ সবল ও উন্নত করে তুলতে পারি জলের অন্য নাম জীবন আমাদের উচিত জল সংরক্ষণ করা।


                           "বৃষ্টির জল সংগ্রহ করার পদ্ধতি" নামক আর্টিকেল চিরহরিৎ পত্রিকা থেকে সংগৃহিত।
 

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

সমুদ্রের জল লবনাক্ত কেন? সমুদ্রের জলে লবন কেন? সমুদ্রের জল নোনা কেন?

লাইফবয় সোপ ব্যানড / লাইফবয় সাবান পশুদের সাবান / লাইফবয় সাবান নিষিদ্ধ

মৌমাছি, মৌমাছির উপকারিতা | মৌমাছির অবদান