তরমুজের খোসার উপকারিতা | তরমুজের খোসার অনেক গুন
তরমুজের খোসার উপকারিতা | তরমুজের খোসার অনেক গুন
আমরা আগে আলোচনা করেছি আলুর খোসার উপকারিতা এবং কলার খোসার উপকারিতার বিষয়ে। আমরা বুঝতে পেরেছি ফলমূল বা শাকসবজির খোসাতে বিভিন্ন রকম পুষ্টি পদার্থ রয়েছে যা যাঁদের শরীরের পক্ষে প্রয়োজনীয়। সাধারণত যেসব ফল বা সবজি আমরা খাই তা সাধারণত আমরা খোসা ছাড়িয়েই খাই। এই খোসা ছাড়িয়ে খাবার যথেষ্ট কারণও আছে বটে। কিন্তু আমরা দেখেছি যে কিছু ফলমূল ও শাকসবজির খোসাতে অত্যন্ত মূল্যবান পুষ্টি পদার্থ থাকে যা আমাদের শরীরের পক্ষে প্রয়োজনীয়। যেমন ভিটামিন প্রোটিন কার্বোহাইড্রেট অ্যান্টিঅক্সিডেন্ট ইত্যাদি। আজ আমরা আলোচনা করবো আমাদের সবার পরিচিত একটি ফল তরমুজের খোসার উপকারিতা নিয়ে। তরমুজের পুষ্টি মূল্যের ৯৫ শতাংশই এর খোসা থেকে পাওয়া যায়।
| একটি আস্ত তরমুজ |
১) মূত্রনালির সংক্রমণ কমায়
তরমুজের খোসা মূত্রনালীর সংক্রমণ কমায় এবং কিডনি ভালো রাখে। তরমুজের খোসার সুবিধা
২) হজমে সাহায্য করে
ফাইবার সমৃদ্ধ তরমুজের খোসা হজমে সাহায্য করে। এটি শরীরের অতিরিক্ত জল নিষ্কাশনে সাহায্য করে।
৩) পুষ্টিপদার্থে ভরপুর
বিভিন্ন গবেষণায় দাবি করা হয়েছে, তরমুজের খোসায় রয়েছে অনেক পুষ্টি। এতে রয়েছে জিঙ্ক, পটাশিয়াম, ম্যাগনেশিয়াম, ভিটামিন বি-৬, এ এবং সি। এ ছাড়াও এতে রয়েছে অ্যান্টি-অক্সিডেন্ট।
| তরমুজের খোসার উপকারিতা |
আপনি জানলে অবাক হৰেন আপনার পাদ অন্যের জন্য উপকারী
৪) যৌন ক্ষমতা বৃদ্ধির ক্ষেত্রে
তরমুজের খোসায় রয়েছে সিট্রুনিল, যা যৌন ক্ষমতা বৃদ্ধিমূলক ওষুধে ব্যাবহার করা হয়। ফলে তরমুজের খোসা খেলে যৌনক্ষমতা বৃদ্ধি পায়।
৫) সাইট্রোলাইনের উপস্থিতি
তরমুজের খোসায় থাকে সাইট্রোলাইন। এই উপাদানটি শরীরের ওজন কমাতে সাহায্য করে, ফলে তরমুজের খোসা খেলে শরীরের অতিরিক্ত ওজন হ্রাস পায়।
| তরমুজের কাটা অংশ |
আলুর খোসার উপকারিতা
৬) ফাইবারের উপস্থিতিতে তা দীর্ঘক্ষণ পেট ভরা থাকতে সাহায্য করে
এর খোসায় যে ফাইবার থাকে তা দীর্ঘক্ষণ পেট ভরা থাকতে সাহায্য করে, ফলে খিদে খিদে ভাব পায় না। সাধারণত যে কোনো সবজি বা ফলের প্রায় অর্ধেক পরিমাণ ফাইবার থাকে তার খোসায়।৭) ত্বকের ক্ষেত্রে উপকারিতা
তরমুজের খোসার সাদা অংশ ত্বক পরিষ্কার করে। তরমুজের খোসা, ত্বকের ফ্রি রেডিক্যালকে নিউট্রিলাইজ করে দেয়, ফলে ত্বক ভালো থাকে।
লাইফবয় সোপ ব্যানড / লাইফবয় সাবান পশুদের সাবান / লাইফবয় সাবান নিষিদ্ধ
৮) দীর্ঘস্থায়ী রোগের ক্ষেত্রে উপকারিতা
তরমুজের খোসার লাইকোপেন এবং সিট্রোলাইন, সেলুলার রূপান্তর ঘটানোর আগে এবং দীর্ঘস্থায়ী রোগের ক্ষেত্রে মুক্ত র্যাডিকেলগুলিকে প্রতিরোধ করতে সহায়তা করতে পারে।
৯) লাইকোপেনের উপস্থিতি
লাইকোপেন তরমুজে রয়েছে লাইকোপেন। বলা হয়ে থাকে লাইকোপেন-জরায়ু, অন্ননালী, কোলন এবং অগ্ন্যাশয়, হৃদরোগের মত রোগের ক্ষেত্রে কার্যকরী ভূমিকা পালন করে। ক্যান্সার প্রতিরোধেও লাইকোপেন কাজ করে থাকে।১০) স্ন্যাক এবং জ্যাম হিসেবে খাওয়া যেতে পারে
তরমুজের কান্ডের শক্ত এবং তন্তুযুক্ত সামঞ্জস্যতা এটিকে স্ন্যাক হিসাব খাওয়া যেতে পারে। তবে, তরমুজের খোসা জ্যাম হিসেবে প্রস্তুত করতে পারেন, এবং পরে ব্যবহারের জন্য আপনি খাঁটি আচারও তৈরী করতে পারেন!
| তরমুজের খোসার অনেক গুন |
মৌমাছি, মৌমাছির উপকারিতা, মৌমাছির অবদান
তরমুজের খোসার অন্যান্য উপকারিতা
ফলের খোসা দিয়ে বিভিন্ন রকম জিনিস তৈরি করতে পারেন। আজকাল ইন্টেরিয়র ডিজাইনাররা ইকোলজিকে আধুনিক গৃহসজ্জায় গুরুত্ব দিচ্ছেন। এতে আপনি সবুজ শাকসবজি বা ফলমূলের খোসার ব্যবহার করতে পারেন। পটপৌরি বা ফ্রুগাল পটপৌরি হিসেবে শোয়ার ঘরে, বসার ঘরে সাজাতে পারেন। সার হিসেবেও শাক সবজির ব্যবহার করা যেতে পারে। সারের জন্য শাকসবজি ও ফলমূলের খোসার ব্যবহার সব ক্ষেত্রে ভালো। যেমন এতে বাজারে রাসায়নিক সারের প্রয়োজন পড়ে না, ফলে আপনার বাগানের চাষের জমির উর্বরতা বাড়ে, গুণমান রক্ষা হয় এবং খরচও বাঁচে। শরীর স্বাস্থ্যের সৌন্দর্যচর্চায় বিভিন্ন শাকসবজি ও ফলমূলের খোসার এক দারুণ উপকারিতা রয়েছে এতে বাজারজাত বিভিন্ন ফেয়ারনেস ক্রিম বা বিউটি প্রডাক্টস গুলির রাসায়নিক প্রভাব থেকে আপনার ত্বক সুরক্ষিত থাকবে।প্রসঙ্গত উল্লেখ্য যে, তরমুজের বাইরের বাকলের অংশের সাথে যুক্ত খোসা খাওয়া উচিৎ নয়। লালের পরের সাদা অংশ সেটি খান এমনকি সেটি জুস বানিয়েও খেতে পারেন।
| তরমুজের খোসা দিয়ে তৈরী ইন্টেরিয়র ডিজাইন |
মূল্যবান খোসা
তাহলে অপ্রয়োজনীয়ঃ ভেবে আমরা প্রতিদিন যে শাকসবজি ফলমূল এর খোসা ডাস্টবিনে ফেলে দিই সেই খোসার ব্যবহারই হয়ে উঠছে আজ আমাদের অত্যন্ত প্রয়োজনীয় জিনিস।ফলের খোসার উপকারিতা, তরমুজের খোসার অনেক গুন, তরমুজের খোসার পুষ্টিগুণ এই ব্লগটিতে আমরা জন্য তরমুজের খোসার উপকারিতার বিষয়ে
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন
DEAR READERS, ANY SUGGETION FOR THIS BLOG AND ANY KIND OF POST, PLEASE COMMENT. BECAUSE YOUR VALUABLE COMMENT WILL BE TAKEN HAPPILY. IF YOU HAVE ANY DOUBT PLEASE LET ME KNOW.